News Flash

  • Home
  • দিনের খবর
  • বইমেলার সময় ইস্ট-ওয়েস্ট করিডোরে চলবে অতিরিক্ত মেট্রো
Image

বইমেলার সময় ইস্ট-ওয়েস্ট করিডোরে চলবে অতিরিক্ত মেট্রো


কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন কলকাতা বইমেলায় যাত্রী সাচ্ছন্দে ইস্ট-ওয়েস্ট করিডোরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল । রবিবারও পাওয়া যাবে এই পরিষেবা। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ।

আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে এবারের কলকাতা বইমেলা। আর মেলার কটা দিন প্রচুর বই প্রেমী মানুষের ভিড় হয় প্রাঙ্গণে। চুটিয়ে বই কিনেন তাঁরা। সেই কারণে মেলায় আসা মানুষদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় তাই অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬টি রেল চলার বদলে ১২০টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। ভোর ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা মিলবে। যেহেতু দুপুর থেকে বিকেলেই মূলত মানুষজন মেলায় আসার তোড়জোড় করেন সেই বিষয়টি চিন্তা করেই দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন।

মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অপরদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে। আবার সল্টলেক সেক্টর ফাইফ থেকে শিয়ালদহর শেষ মেট্রো ছাড়াবে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

রবিবারও চলবে স্পেশ্য়াল ট্রেন। এই দিনগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়। আবার শিয়ালদহ থেকে সল্টলেকগামী শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩৫ মিনিটে।সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top