News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুম্বই, ১২ জানুয়ারি (হি. স.) শুক্রবার দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই সেতুর নাম রাখা হয়েছে ‘অটল সেতু’। এটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু । মুম্বইয়ের সঙ্গে নবি মুম্বইয়ের সংযোগকারী অটল সেতুর উদ্বোধনে হাজির ছিলেন মহারষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

এমটিএইচএল অর্থাৎ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের অন্য নাম সেওরি-নাভা শিভা সি লিঙ্ক। শুক্রবার এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । হাজির ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলে খবর। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সমুদ্রসেতু। এই সেতুর ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ২০ মিনিটে।
জানা গিয়েছে, ১৭৭৯০৩ মেট্রিক টন লোহা ব্যবহার করে তৈরি হয়েছে এই সেতু। সেতুটি দৈর্ঘ্যে প্রায় ২২ কিলোমিটার লম্বা, যার আবার প্রায় ১৬.৫ কিলোমিটার অংশ গিয়েছে সমুদ্রের উপর দিয়ে। দক্ষিণ মুম্বইয়ের সেওরি থেকে এটি শুরু হয়েছে। তারপর একে একে থানে ক্রিক পেরিয়ে, শিবাজি নগর, জসসি, পেরিয়ে নভি মুম্বইয়ের চার্লি-তে গিয়ে শেষ হয়েছে। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু তো বটেই, এমটিএইচএল বিশ্বের দ্বাদশ দীর্ঘতম সমুদ্র সেতু।

২০১৮ সালে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। এখনও সেতুতে চলাচলের জন্য টোল রেট চূড়ান্ত হয়নি ঠিকই, তবে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি আধিকারিকরা জানিয়েছেন–টোল রেট হতে পারে যাত্রীবাহী গাড়িগুলির জন্য ২৫০ থেকে ৩০০ টাকা। আর মালবাহী গাড়ির ক্ষেত্রে আরও বেশি। মনে করা হচ্ছে, এই সেতু দিয়ে রোজ অন্তত ৭০,০০০ যান চলাচল করতে পারবে।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top