News Flash

  • Home
  • দেশ
  • রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠান প্রধানমন্ত্রী মোদীর
Image

রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠান প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে দেশ ও বিশ্বের সঙ্গে এই তথ্য শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই কথা মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। এই মুহুর্তে, আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।” নাসিক থেকে তিনি এই আচার অনুষ্ঠান শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে করা পোস্টে, এক বিশেষ ভিডিয়ো-অডিয়ো বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি বলেছেন, হিন্দু শাস্ত্র অনুসারে, কোনও দেব-মূর্তির প্রাণ প্রতিষ্টা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি বলেছেন, “এর জন্য, বিশদ নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েক দিন আগে থেকে সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণপ্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব।” মহারাষ্ট্রের নাসিকে যম-নিয়ম দিয়ে এই ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top