News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এম বি বি বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম মে মাসে চালু হবে, বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী
Image

এম বি বি বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম মে মাসে চালু হবে, বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী

আগরতলা, ১১ জানুয়ারি:  এম বি বি বিমানবন্দরে দীর্ঘদিন ধরে  ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস অচল অবস্থায় রয়েছে। আগামী মে মাসে চালু হবে। আজ এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক সুদীপ সরকার প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বিধায়ক সুদীপ সরকার বলেন, এমবিবি বিমানবন্দরে আইএলএস অচল অবস্থায় থাকায় ঘন কুয়াশা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান অবতরণে দারুণ সমস্যা হচ্ছে। প্রতিদিন একাধিক বিমান বাতিল হচ্ছে। বিমান বিলম্বিত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে।

 এ-বিষয়ে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এম বি বি বিমানবন্দরে দীর্ঘদিন ধরে  আইএলএস অচল অবস্থায় রয়েছে। আগামী  মে মাসে তা চালু হবে, আশ্বস্ত করেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top