News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্তমানে ৫০ কোটিরও বেশি ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে : নির্মলা সীতারমন
Image

বর্তমানে ৫০ কোটিরও বেশি ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে : নির্মলা সীতারমন

গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): বর্তমানে ৫০ কোটিরও বেশি ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ২০১৪ সালে যা ছিল ১৫ কোটি। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ২০২৭-২৮ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি-সহ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।

বুধবার গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “২০১৪ সাল থেকে আমি নির্দিষ্ট কর্তৃত্বের সঙ্গে বলতে পারি, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পদ্ধতিটি ছিল সমবায় ফেডারেলিজম, প্রতিযোগিতামূলক ফেডারেলিজম এবং সহযোগী ফেডারেলিজম।” নির্মলা বলেছেন, “বিকশিত ভারত এজেন্ডা হল একটি ব্যাপক দৃষ্টি পরিকল্পনা যা ভারত সরকার তৈরি করছে। একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী হবে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top