News Flash

  • Home
  • দেশ
  • ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক পাচারকারী
Image

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক পাচারকারী

দক্ষিণ দিনাজপুর, ১০ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের রায়গঞ্জ সেক্টরের অধীনে ৯১ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিওপি ডোমুথার জওয়ানরা নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক ভারতীয়ের নাম রফিকুল ইসলাম (৩৩)। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সীমান্ত এলাকায় রফিকুল তার বাইকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৫৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। যা ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বাইকে লুকিয়ে রাখা হয়েছিল। ধৃত ভারতীয় নাগরিক রফিকুলকে বাজেয়াপ্ত মালামালসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top