News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তরে রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তরে রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের বেশ কিছু সংখ্যক শূন্যপদ রয়েছে। চলতি শীতকালীন অধিবেশনে বিধায়কদের প্রশ্নের উত্তরে মন্ত্রী  বিকাশ দেববর্মা জানিয়েছেন গ্রুপ ‘এ’ পদে চারজন, ‘বি’ পদে ২৯ জন, ‘সি’ পদে ৫৭৪ জন এবং। ‘ডি’ পদে ৩১১ জন অনুমোদিত পদ রয়েছে।

কর্মরত রয়েছেন গ্রুপ ‘এ’ পদে ৪জন, গ্রুপ ‘বি’ পদে ৯ জন, গ্রুপ সি পদে ২৮১ জন এবং গ্রুপ ডি পদে ১৫৮ জন। এরমধ্যে এস টি, এসসি শূন্যপদের সংখ্যা কতটি রয়েছে সে বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছে বিধানসভায়।

গ্রুপ ‘এ’র পদে এস সি, এস টি কারোরই শূন্যপদ নেই। গ্রুপ ‘বি’ পদে এসটি ছয় জন এবং এসসি ১জনের শূন্যপদ রয়েছেঃ। গ্রুপ  ‘সি’ পদে এসটি ১০৪ জন এবং এসসি ৫১ জন, গ্রুপ ‘ডি’ পদে এসটি ১৩ জন এবং এসসি ২৭ জনের শূন্যপদ রয়েছে।

জিতেন্দ্র চৌধুরী আরো প্রশ্ন তোলেন সর্বশেষ নিয়োগ কবে হয়েছে? এ প্রশ্ন উত্তরে মন্ত্রী জানান সর্বশেষ নিয়োগ হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে গ্রুপ সি -তে পাঁচজন এবং গ্রুপ ডি -তে ২৪। অবিলম্বে শূন্যপদ পূরনের দাবি তুলেছেন বিরোধীরা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top