News Flash

  • Home
  • খেলা
  • উৎসাহ উদ্দীপনায় উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবে মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল শুরু
Image

উৎসাহ উদ্দীপনায় উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবে মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদয়পুরের ফলোয়ার্স ক্লাবে মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। পশ্চিম জেলার বাইরে প্রথমবারের মতো এই আয়োজন ঘিরে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছিল। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারই প্রথম হচ্ছে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজমানি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। উদ্যোক্তা ফ্লাওয়ার্স ক্লাবের কর্মকর্তাদের নিরলস প্রয়াসে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে যথেষ্ট জমকালো। উল্লেখ্য, প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হচ্ছে এবারের আসর। আসরের উদ্বোধন করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়। এছাড়া, বিশেষ অতিথি জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, সম্মানিত অতিথি উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সিনিয়র জয়পাল কান্তি সাহা, দুষ্ট সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবী ভবতোষ দাস প্রমূখ উপস্থিত ছিলেন । পৌরহিত্য করেছেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রাণ গোবিন্দ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে আজ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তিন দিন ব্যাপী দিবারাত্রির এ প্রতিযোগিতার খেলা গুলো শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top