News Flash

  • Home
  • খেলা
  • প্রয়াত জনদরদী নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কৃষ্ণনগর ও প্রগতি পি.সি-র
Image

প্রয়াত জনদরদী নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কৃষ্ণনগর ও প্রগতি পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা জনদরদী নেতা সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো কৃষ্ণনগর ক্লাব ও প্রগতি প্লে সেন্টারের অভিভাবক সহ প্রত্যেকেই। ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রত্যেকেই শ্রদ্ধা জানালেন। প্রয়াত জনদরদী নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও পালন করা হলো কৃষ্ণনগর ক্লাব ও প্রগতি প্লে সেন্টারের তরফে। প্রগতি প্লে সেন্টারের প্রতি ওনার অবদান কখনোই ভোলার নয়। যখনই যে কোনো কাজে প্রগতি প্লে সেন্টারের তরফে প্রয়াত মন্ত্রীর কাছে যাওয়া হতো, কোনো দিন তিনি তাদের ফেরত পাঠান নি। আজ তিনি নেই এই পার্থিব জগতে। কৃষ্ণনগর ক্লাব ও প্রগতি প্লে সেন্টার একজন অভিভাবক হারালেন, এই দুঃখে বিভোর উপস্থিত প্রত্যেকেই। উনি সবার মনে চির জীবন থাকবেন বলে অভিমত ব্যক্ত করলেন কৃষ্ণনগর ক্লাবের সম্পাদক গৌতম নন্দী।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top