ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ১০ দিনে পা রাখলো এবারকার কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট।আজও দুটো ম্যাচ হয়েছে। শহর দক্ষিণের আমতলীতে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। বিশাল অঙ্কের প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলছে। টুর্নামেন্টের ১০ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় মা ত্রিপুরেশ্বরী ৫ উইকেটে জয়ী হয়েছে। হারিয়েছে শান্তি সংঘ ক্লাবকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শান্তি সংঘ ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করলে জবাবে মা ত্রিপুরেশ্বরী টিম ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে পাংকু ম্যাচের সেরা হয়েছে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে দাস মেডিকেল ৬৮ রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে আদর্শ প্লে সেন্টার কে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দাস মেডিকেল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করলে জবাবে আদর্শ প্লে সেন্টার ৭৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে রাণা ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায় রেড ব্রোকার্স বনাম চাইনা মহল একাদশ। বেলা একটায় বিইউসসি বনাম নো সিলেক্ট।

কমল কাপ : দাস মেডিকেল মা ত্রিপুরেশ্বরী জয়ী
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…






















