News Flash

Image

শুক্রবার থেকে করিমগঞ্জে জেলাভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতা

করিমগঞ্জ (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ অধিকরণের তত্ত্বাবধানে এবং করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া আধিকারিকের উদ্যোগে ১২ এবং ১৩ জানুয়ারি, শুক্র ও শনিবার করিমগঞ্জে জেলা ভিত্তিক খেল মহারণ ২০২৩-২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। ১২ জানুয়ারি ১৯–ঊর্ধ্ব ও অনূর্ধ্ব ছেলে এবং ১৯ অনূর্ধ্ব মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১৯ অনূর্ধ্ব ও ঊর্ধ্ব ছেলেদের ভলিবল ও কাবাডি এবং ১৯ অনূর্ধ্ব মেয়েদের কবাডি চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। ওইদিনই ছেলে ও মেয়েদের ১৯–অনূর্ধ্ব খো খো প্রতিযোগিতা চলবে।

এদিকে ১৩ জানুয়ারি ১৯ অনূর্ধ্ব ছেলে ও মেয়েদের ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ এবং ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা হবে। পাশাপাশি, ১৯ অনূর্ধ্ব ও ঊর্ধ্ব ছেলেদের এবং ১৯ অনূর্ধ্ব মেয়েদের চূড়ান্ত ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ১৯ অনূর্ধ্ব ও ঊর্ধ্ব ছেলেদের চূড়ান্ত কবাডি খেলা এবং অনূর্ধ্ব ১৯ ছেলে ও মেয়েদের চূড়ান্ত খো খো খেলা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী কার্যক্রম ১৩ জানুয়ারি বিকাল ৫ টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১২ ও ১৩ জানুয়ারি জেলাভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতার দৌড়, কাবাডি ও খো খো খেলা জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে, ফুটবল নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এবং ভলিবল করিমগঞ্জ কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top