News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ৯ জানুয়ারি: পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ দিন সমস্যার সমাধান না পেয়ে ফের পানীয় জলের দাবিতে আজ কদমতলা – ধর্মনগর সড়ক পথ অবরোধে বসেন পশ্চিম ইচ্ছাই লাল ছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন পশ্চিম ইচ্ছাই লাল ছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকাবাসী। একাধিকবার এ বিষয়ে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করেনি। তাই আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন দূত পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top