News Flash

Image

রিমগঞ্জে ১০০ কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক মহিলা সমেত চার

করিমগঞ্জ (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জে ১০০ কোটি টাকার হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে এক মহিলা সহ চারজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গুয়াহাটি থেকে ছুটে আসেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি পার্থসারথি মহন্ত। এসটিএফ-এর ডিআইজি এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল করিমগঞ্জের অদূরে সুপ্রাকান্দি এলাকায় অভিযান চালায়।

ডিআইজি পার্থসারথি মহন্ত জানান, ওই অভিযানে মিজোরাম থেকে আগত এমজেড ০৬ এ ১৪২২ নম্বরের মারুতি প্রেস্ট মডেলের গাড়িতে তালাশি চালিয়ে গাড়ির কয়েকটি গোপন চেম্বার থেকে ৫.১ কেজি নিষিদ্ধ হেরোইন, ৬৪ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট, চার কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে অভিযানকারী পুলিশের দল।

মাদক পাচারের অভিযোগে গাড়ির তিন আরোহী পাথারকান্দির বাসিন্দা নুর আহমেদ, মিজোরামের বাসিন্দা জোসাংলিয়ানি, লালচামলিয়ানি এবং রমঙ্গেকাকে আটক করে এসটিএফ। এ খবর লেখা পর্যন্ত ধৃত চারজনকে নিলামবাজার থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top