News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধবার সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন সিভি আনন্দ বোস
Image

বুধবার সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন সিভি আনন্দ বোস

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তাঁরা দু’দিন থাকবেন। বুধবার সকাল ৯ টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেবেন তাঁরা। তার আগে মঙ্গলবার বিকেলে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রওনা দেবেন। রাতের মধ্যে তাঁরা সাগর মেলায় গিয়ে পৌঁছবেন।

মঙ্গলবার রাজভবন সূত্রের দাবি, গতকালই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে রাজ্যপালের গঙ্গাসাগর ভ্রমণের বিস্তারিত তথ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জানানো হয়েছে।

এ দিকে, গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবন থেকে নবান্নের কাছে হেলিকপ্টার না চাওয়া হলেও ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল। রাজ্যপালের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছে নবান্ন। যদিও এর আগে বহুবার হেলিকপ্টার চেয়ে পায়নি রাজভবন। তবে সন্দেশখালি কাণ্ডে কড়া মনোভাব ও ভিসি নিয়োগে দ্বন্দ্বের মধ্যেও রাজ্যপালকে হেলিকপ্টার প্রদানে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক কিছুটা মসৃণ হয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল।

সূত্রের আরও দাবি, রাজ্যপাল গঙ্গাসাগর ভ্রমণে গিয়ে সেখানে দু’দিন থাকবেন। সেখান থেকে কলকাতা ফিরবেন আগামী ১১ জানুয়ারি। রাতে থাকবেন সার্কিট হাউস অথবা অন্য কোনও সরকারি আবাসনে। গঙ্গাসাগরে পরিস্থিতি বুঝে পুণ্যস্নানও সারতে পারেন রাজ্যপাল। একইভাবে কপিলমুনির আশ্রম ঘুরে দেখতে পারেন তিনি।

Releated Posts

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top