News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন
Image

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। এদিন মিছিল থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলায় ফাঁসানো এবং বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে সরব হন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

কংগ্রেসের দাবি, মেলাঘর ঠাকুরপাড়ার বাসিন্দা তথা আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মাদক মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তথ্য অধিকার আইনের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও পৌরসভার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে তুলে ধরছিলেন। সেই কারণেই তাঁকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

বর্তমানে প্রসেনজিৎ সাহা বিচারাধীন অবস্থায় জেলে রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহল সরব হয়েছে। সম্প্রতি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দেন।

মঙ্গলবার জেলা কংগ্রেসের উদ্যোগে মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মেলাঘর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে কংগ্রেস কর্মীরা প্রসেনজিৎ সাহার অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান তোলেন।

পরে কংগ্রেস নেতা নীলকমল সাহা, লক্ষণ দাস, হাবিল মিয়া এবং দীপক চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের উদ্দেশে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রসেনজিৎ সাহার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

তবে প্রসেনজিৎ সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top