News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঠালতলী খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে গণরোষ ও ভাঙচুর
Image

কাঠালতলী খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের বাড়িতে গণরোষ ও ভাঙচুর

আগরতলা, ২৩ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সমীর দাস খুনকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এনসিসি থানার পুলিশ ইন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।

এদিকে, অভিযুক্তের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা স্বপন সূত্রধরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, সহ কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় পুলিশের সামনেই। অবশেষে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে পুলিশ মাইকিং শুরু করে কাঁঠালতলীতে। কড়া ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে পুলিশ অভিযুক্তের বাড়িতে পৌঁছে তার পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে সমীর দাস খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Releated Posts

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top