News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষা দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ, চার্জশিট দিল সিবিআই
Image

শিক্ষা দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ, চার্জশিট দিল সিবিআই

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): শিয়রে সুপ্রিম কোর্টের ২ মাসের ডেডলাইন। ৯ নভেম্বর শীর্ষ আদালতের সেই নির্দেশের পর থেকে দু’মাসের সময়সীমা ফুরোচ্ছে আগামিকাল অর্থাৎ, ৯ জানুয়ারি। মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই-এর। তার আগে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতির চারটি মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শিক্ষা দুর্নীতি মামলায় সোমবার চূড়ান্ত চার্জশিট জমা করল সিবিআই। নিয়োগ দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি’র মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। হাইকোর্টে শুনানির আগে সোমবার জমা পড়ল চার্জশিট।

সিবিআই সূত্রের খবর, চূড়ান্ত চার্জশিটে একাধিক এজেন্টদের নাম থাকছে। নবম-দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনের নাম রয়েছে। আগামী সপ্তাহে প্রাথমিকের মামলায়ও চূড়ান্ত চার্জশিট পেশ হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, এরপর আদালতের থেকেই জানতে চাওয়া হতে পারে নতুন ভাবে উঠে আসা দিকগুলি নিয়ে তারা তদন্তের কাজ চালিয়ে যাবে কি না। ফলে আপাতভাবে চূড়ান্ত বললেও, আদতে পরবর্তী তদন্তের রাস্তা খোলা রাখতে চাইছে সিবিআই, এমনটাই মত আইনজীবী মহলের।

নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকেই আর্থিক লেনদেন সহ প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সঙ্গে রয়েছে কিছু নগদ টাকা ও জমির দলিল, ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ড ডিস্ক।

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চুনোপুটি থেকে রাঘববোয়াল তদন্তকারীদের র‍্যাডারে ধরা পড়েছে অনেকেই। রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক সহ একাধিক তৃণমূল নেতা বর্তমানে জেলেও রয়েছেন। সেই প্রেক্ষিতে দুর্নীতি প্রসঙ্গে সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিটে আরও নতুন কোনও তথ্য রয়েছে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top