News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনসিএইচএসি-এর সব ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

এনসিএইচএসি-এর সব ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)-এর সব ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সোমবার সকাল ৮:০০টায় শুরু হয়েছে ত্ৰয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন। ভোটদান চলবে বিকাল ৪:০০টা পর্যন্ত। ইতিমধ্যে পরিষদের মোট ২৮টি আসনের মধ্যে ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ওই ছয়টি ছাড়া আজ ভোটগ্ৰহণ হচ্ছে ২২টি আসনে।
এবার ত্ৰয়োদশ এনসিএইচএসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন বিজেপি (ছয়জন বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় বিজয়ী), ২৪ জন কংগ্রেস, ১১ জন তৃণমূল কংগ্রেস, ৫ জন আম আদমি পার্টি এবং ২৭ জন নিৰ্দলীয় সহ মোট ৯৭ জন প্ৰাৰ্থী। জেলায় ভোটার রয়্ছেন ১,৪২,১২৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ৭০,৪৮৫ এবং মহিলা ভোটার ৭০,৬৩৯ জন রয়েছেন। ভোটারদের অংশগ্রহণের সুবিধার্থে ডিমা হাসাও জেলায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top