News Flash

  • Home
  • দেশ
  • প্রতিকূল আবহাওয়ার কারণে পিছিয়ে গেল অমিত শাহের জম্মু-কাশ্মীর সফর
Image

প্রতিকূল আবহাওয়ার কারণে পিছিয়ে গেল অমিত শাহের জম্মু-কাশ্মীর সফর

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : প্রতিকূল আবহাওয়ার কারণে পিছিয়ে গেল অমিত শাহের জম্মু-কাশ্মীর সফর। মঙ্গলবার ৯ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মু-কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় তাঁর এই সফরকে পিছিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের “বিকাশশীল ভারত সংকল্প যাত্রা” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তাঁর জম্মু-কাশ্মীর সফরের পরিকল্পনা ছিল। এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল অমিত শাহের।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠকেরও পরিকল্পনা ছিল শাহের। এছাড়াও পুঞ্চ সেক্টারের ডেরা কি গলিতে সম্প্রতি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে যে সেনার প্রাণ গিয়েছে, তাঁর পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণে কেন্দ্রীয় মন্ত্রী শাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

Releated Posts

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top