News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডের খুন্তিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি
Image

ঝাড়খণ্ডের খুন্তিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি

খুন্তি, ৮ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের খুন্তি জেলায় একটি বাড়িতে আগুন লেগে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। খুন্তির মুরহু থানা এলাকার দারলা গ্রামের বাসিন্দা রাম মাহাতোর বাড়িতে সোমবার সকালে আগুন লাগে। সোমবার সকাল ৬টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি ঘটে, পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

আগুনে প্রচুর সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সহ-সভাপতি কাশীনাথ মাহাতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই বাড়িতে আসেন। কাশীনাথ মাহাতো জানিয়েছেন, ঘটনার খবর মুরহুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও সার্কেল অফিসারকে জানানো হয়েছে। তিনি বলেন, এই দুর্ঘটনাটি নিয়ে বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করা হবে এবং যে পরিবারের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাও করা হবে। বিষয়টি খুন্তির বিধায়ক নীলকান্ত সিং মুন্ডাকেও জানানো হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top