News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিতে গণ অবস্থানে সামিল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন
Image

বিভিন্ন দাবিতে গণ অবস্থানে সামিল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি : “অবিলম্বে বকেয়া ২৬ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা, অবিলম্বে সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতনক্রম চালু করা, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ করা সহ মোট ১৪ দফা দাবিতে রবিবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন গণ অবস্থানে সামিল হয়েছে। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনিতে তারা বিক্ষোভ দেখিয়েছে এদিন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, মহাসচিব প্রদীপ ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

তারা বর্তমান কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এই দিন কর্মসূচি থেকে তুলে ধরেন। তারা জানিয়েছেন,  গণ অবস্থান থেকে ১৪ দফা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে এদিন। কারণ দেশের মধ্যে সর্বনিম্ন বেতন পাচ্ছে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা। বাম আমলেও বঞ্চনা ছিল। কর্মচারী সংগঠনগুলি বঞ্চনা অবসানের জন্য বিভিন্ন সময় আন্দোলন মুখী হয়েছে। তারপর ২০১৮ সালের আগে বিভিন্নভাবে কর্মচারীদের দুহাত তুলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনামুড়া এসে বলেছিলেন সরকার গঠনের পর সপ্তম বেতন কমিশন দেওয়া হবে।

কিন্তু দেখা গেছে দ্বিতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও রাজ্যের কর্মচারীরা প্রায় ২৬ শতাংশ মহার্ঘ ভাতা পিছিয়ে আছে কেন্দ্রীয় কর্মচারীদের থেকে। কর্মচারীরা সরকার গঠনে বড় ভূমিকা পালন করলেও দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাম আমলের নীতি থেকেও আরো খারাপ নীতি বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে চলছে। কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও অন্যান্য দাবি নিয়ে আন্দোলনের কোন পরিস্থিতি নেই বলে এদিনের বিক্ষোভ থেকে অভিযোগ তোলেন তারা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top