News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিস্ফোরনের শব্দে কেপেঁ উঠে আমজাদ নগর সীমান্ত এলাকা, কারণ নিয়ে ধোঁয়াশা
Image

বিস্ফোরনের শব্দে কেপেঁ উঠে আমজাদ নগর সীমান্ত এলাকা, কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৭ ই জানুয়ারি : আমজাদ নগর  এলাকায় শনিবার রাত সাড়ে নয়টায় হঠাৎ  স্টান গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এই ঘটনা ঘটেছে আমজাদনগর পূর্ব পাড়ার সীমান্তের কাঁটাতারের ৬৩ নং গেটে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছে এলাকার লোকজনদের। কিন্ত স্টান গ্ৰেনেড বিস্ফোরণের কারণে কোন ধরনের হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।  কেন এই গ্ৰেনেড বিস্ফোরণ করতে হলো সীমান্তরক্ষী বাহিনীকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে জানা যায় পাচারকারীদের রুখতে নাকি এই গ্ৰেনেড বিস্ফোরণ করতে হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীদের। এই দিকে রবিবার সকাল সাড়ে এগারোটায় বিলোনীয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমজাদ নগর ৪৩ নং সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে।

আমজাদ নগর পূর্ব পাড়ার বাসিন্দা রং মালা আক্তার নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করে মহিলাদের মারধর ও বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ তুলেছেন।  অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করতে আমজাদ নগর এলাকায় ছুটে যায় মহিলা থানার ওসি সহ পুলিশ কর্মীরা। এই ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে আমজাদ নগর এলাকায়।  

বিলোনীয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের আমজাদনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকা। সীমান্তেরক্ষী বাহিনীদের তোয়াক্কা না করে একাংশ পাচারকারী এপার ওপার পাচার করে যাচ্ছে। এর ফলে প্রতিনিয়ত বিএসএফ জওয়ানদের সাথে পাচারকারীদের মধ্যে ঝামেলা বাঁধে। এই নিয়ে সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠে প্রায়শই। গত শনিবার রাতেও পাচার সংক্রান্ত ঘটনার জের ধরে ঋষ্যমুখ ব্লকের সীমান্তবর্তী আমজাদ নগর এলাকায় সাময়িক উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top