News Flash

  • Home
  • খেলা
  • সদরে ছোটদের ক্রিকেটে তরুণ সংঘকে হারিয়ে জুয়েলস কোচিং সেন্টারের চমক
Image

সদরে ছোটদের ক্রিকেটে তরুণ সংঘকে হারিয়ে জুয়েলস কোচিং সেন্টারের চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। জুয়েলসের কাছে আটকে গেল তরুণ সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে নেপকো মাঠে শনিবার দুপুরে ঘটলো এই ঘটনা। টস জিতে তরুণ সংঘ শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদি ও নির্ধারিত পুরো ওভার খেলতে পারেনি তারা। ৩১.৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে তরুণ সংঘের রান দাঁড়ায় ১১৬ রানে। ব্যাট হাতে ২২ গজে নেমে ইয়াত্রা সিনহা সর্বাধিক ৪০ রান করে। এছাড়া অনুপম ঘোষ ১৭, শুভ্রজিত সাহা ১৭, সায়নতন রায় ১৫ রান করে। বল হাতে জুয়েলসের পক্ষে আয়ুশ দত্ত একাই পাঁচ উইকেট ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া কৃষ ভৌমিক দুটো এবং একটি উইকেট নেয় রাজবীর দেব। জয়ের জন্য জুয়েলসের সামনে টার্গেট দাঁড়ায় ১১৭ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৩৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। ব্যাটে বিজয়ী দলের পক্ষে কৃষ ভৌমিক ৩৫, আরিয়ান কুমার সিং নট আউট ৩৩, গৌরব রাজ সিং ১২, আরমান আখতার ১৩ রান করে। সুবাদে ছয় উইকেটের বিনিময়ে অনায়াসেই জয়ী হবার সফলতা অর্জন করে নেয় জুয়েলস কোচিং সেন্টার।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top