News Flash

  • Home
  • বিনোদন
  • অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত সুপারস্টার অমিতাভ-রজনীকান্ত
Image

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত সুপারস্টার অমিতাভ-রজনীকান্ত

অযোধ্যা, ৬ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অভিনেতা অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভগবান শ্রী রামের জন্মস্থানে নবনির্মিত শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষ্যে বলিউড ও টলিউড তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেকারণে কিছু নির্বাচিত অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নির্বাচিত এই অভিনেতা, প্রযোজক এবং পরিচালকদের মধ্যে রয়েছেন কিছু দক্ষিণের তারকা, তাঁরা হলেন, রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহন লাল এবং ধানুশ।

অন্যদিকে, বলিউডের সুপারস্টারদের মধ্যে রয়েছেন, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, সুভাষ ঘাই, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনসালির মতো অভিজ্ঞ প্রযোজক ও পরিচালকরা। ঋষভ শেঠি এবং রোহিত শেঠিকেও অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top