News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হোজাইয়ের দক্ষিণ বিদ্যানগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সুরক্ষিত বসতঘরের আবাসিকগণ
Image

হোজাইয়ের দক্ষিণ বিদ্যানগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সুরক্ষিত বসতঘরের আবাসিকগণ

হোজাই (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : হোজাইয়ের দক্ষিণ বিদ্যানগরে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে একটি বসতবাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় সৌভাগ্যবলে প্রাণে বেঁচেছেন ঘরের আবাসিকরা।

আজ শনিবার ভোররাতে হোজাইয়ের দক্ষিণ বিদ্যানগরের বাসিন্দা জনৈক কাৰ্তিক মণ্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। রাতে নৈশ আাহার খেয়ে প্রতিদিনের মতো গৃহকৰ্তা, তাঁর স্ত্রী ও সন্তানসন্ততিরা যে যার বিছানায় ঘুমোতে যান। শীতের রাতে ঘুমে কাতর সবাই। এমতাবস্থায় মধ্যরাতে আচমকা সংঘটিত হয় অগ্নিকাণ্ডের ঘটনা।

অগ্নিকাণ্ডের প্ৰকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই দুটি ইঞ্জিন নিয়ে দক্ষিণ বিদ্যানগরে কার্তিক মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় অগ্নিনিৰ্বাপণ বাহিনী। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পথে অগ্নিনির্বাণের একটি গাড়ির চাকা আটকে যায় রাস্তার খাদে। ফলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে তাদের বেশ বিলম্ব হয়।

এদিকে স্থানীয়রা কার্তিক মণ্ডলের বাড়িকে আগুনের করাল গ্রাস থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ফলে ঘরের আসবাবপত্র সহ সম্পূৰ্ণ ভস্ম হয়ে গেছে কার্তিকের বাড়ি।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top