News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে…’ সন্দেশখালির ঘটনায় প্রতিক্রিয়া শশী পাঁজার
Image

‘এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে…’ সন্দেশখালির ঘটনায় প্রতিক্রিয়া শশী পাঁজার

কলকাতা, ৫ জানুয়ারি, (হি.স.) : শুক্রবার সকালে বেনজির ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া৷ স্থানীয় তৃণমূলনেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে স্থানীয়দের বিপুল বিক্ষোভের মুখে পড়ে ইডি ও সিআরপিএফ জওয়ান৷ বিক্ষোভকারীদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয় ইডি আধিকারিকদের৷ মাথা ফাটে দু’জন ইডি আধিকারিকের৷ এ প্রসঙ্গেই এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

তিনি বলেন, ‘সন্দেশখালির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে৷ এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। গ্রামের মানুষ থেকে জানতে পারছি। তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে৷ রাজনৈতিক উশৃঙ্খলাতা অনেক জায়গায় থাকে৷ এখানে আমরা সহযোগিতার হাত বাড়ানোর কথা বলব৷’

পাশাপাশি তিনি বলেন, ‘আমরা হিংসাকে উৎসাহ বা সমর্থন করছিনা। কিন্তু এজেন্সি দিয়ে টার্গেট করা হচ্ছে। গ্রামের মানুষ সেটা বুঝতে পারছে। এখন বলছেন রাজ্য দায়িত্ব নিতে পারত। কিন্তু রাজ্যকে কিছুই জানানো হচ্ছে না।’

রাষ্ট্রপতি শাসন নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, ‘রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত না উচিত নয় তার একটা মাপকাঠি হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনী এনেই ভোট হয়েছিল ২০২১ সালে৷ তার ফল সবাই দেখেছে৷ ওইসব ধমকে চমকে লাভ নেই৷ মুখ আর মুখোশ চিনে নিতে হবে৷ রাষ্ট্রপতি শাসন নিয়ে আমরাও চ্যালেঞ্জ করছি৷ রাজ্য পুলিশ আর কেন্দ্র পুলিশ তাহলে কাজ বন্ধ করে দিক৷ বিজেপি সব কাজ করে দিক।’

প্রসঙ্গত, এদিন ঘটনাস্থলে আহতও হন বেশ কয়েকজন৷ মারমুখী জনতার হাতে আক্রান্ত হন কিছু সংবাদমাধ্যমের সাংবাদিক এবং চিত্রগ্রাহক৷

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top