News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদী ‘গ্রাম উন্নয়নের’ স্বপ্ন বাস্তবায়ন করছেন : লোকসভার অধ্যক্ষ
Image

প্রধানমন্ত্রী মোদী ‘গ্রাম উন্নয়নের’ স্বপ্ন বাস্তবায়ন করছেন : লোকসভার অধ্যক্ষ

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী ‘গ্রাম উন্নয়নের’ স্বপ্ন বাস্তবায়ন করছেন, শুক্রবার একথা বলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ উন্নয়নে মহাত্মা গান্ধীর স্বপ্ন বাস্তবায়ন করছেন। শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং শহুরে স্থানীয় সংস্থাগুলির মহিলা প্রতিনিধিদের জন্য আয়োজিত ‘পঞ্চায়েত থেকে সংসদ’ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ওম বিড়লা।

বিড়লা জানান, ভারত উন্নয়নে মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে সম্প্রতি পাস হওয়া নারী শক্তি বন্দন আইনের কথা উল্লেখ করে বিড়লা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদের নতুন ভবনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনেই এই ঐতিহাসিক আইনটি পাশ করা হয়েছিল। বিড়লা জোর দিয়ে বলেন, এই আইনের উদ্দেশ্য হল মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভার মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষিত করা। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মহিলাদের নেতৃত্বের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, নারীরা সব ক্ষেত্রেই উন্নয়নের অগ্রভাগে রয়েছে। তারপরও আমাদের লিঙ্গ বৈষম্য দূর করতে হবে যাতে উন্নয়নের বর্তমান গতি ত্বরান্বিত হয়। তিনি বলেন, লিঙ্গ সমতা ছাড়া দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top