News Flash

  • Home
  • দিনের খবর
  • আইনিভাবে বৈধ সমন পাঠানো হলে অবশ্যই সহযোগিতা করব : অরবিন্দ কেজরিওয়াল
Image

আইনিভাবে বৈধ সমন পাঠানো হলে অবশ্যই সহযোগিতা করব : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সাহায্য করতে তিনি যে প্রস্তুত তা জানিয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাকে মিথ্যা সমন পাঠিয়েছে, আমার সবচেয়ে বড় শক্তি, সম্পদ হল আমার সততা।”

কেজরিওয়াল বলেছেন, “আমি ইডি-কে ব্যাখ্যা করেছি, কেন তাঁদের সমন অবৈধ, তাঁদের কাছে এর কোনও উত্তর নেই।” কেজরিওয়াল এরপরই যোগ করেছেন, “কোনও আবগারি কেলেঙ্কারি নেই, বিজেপি আমাকে লোকসভা নির্বাচনের প্রচার থেকে বিরত রাখতে চায়। আইনত বৈধ সমন পাঠানো হলে আমি অবশ্যই সহযোগিতা করব।”

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল বলেছেন, “সত্যি কথা হল কোনও দুর্নীতি হয়নি। বিজেপি আমাকে গ্রেফতার করতে চায়। আমার সবচেয়ে বড় সম্পদ হল আমার সততা এবং তাঁরা সেটি নষ্ট করতে চায়। আমার আইনজীবীরা আমাকে বলেছেন, আমাকে পাঠানো সমন অবৈধ।” তিনি আরও বলেন, বিজেপির লক্ষ্য তদন্ত করা নয়, আমাকে লোকসভা নির্বাচনের প্রচার করতে না দেওয়া। তদন্তের অজুহাতে তাঁরা আমাকে ডেকে গ্রেফতার করতে চায়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top