News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতৃহারা ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

মাতৃহারা ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ৪ জানুয়ারি: মাতৃহারা ছোট্ট শিশুর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।


ঘটনার বিবরনে জানা গিয়েছে, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা করমতী ত্রিপুরা ১০ দিনের একটি শিশু সন্তানকে রেখে পরলোক গমন করেছেন। ওই খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের পাশে গিয়ে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী জোলাইবাড়ীতে একটি কর্মসূচীতে যোগদান করতে এসে এইকথা জানতে পারে। কথাটি জানার পর তাঁর কর্মসূচী সেরে অসহায় মাতৃ হারা শিশুটির পাশেগিয়ে দারালো।

আজকের এই পরিবারের পাশে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পাশাপাশি এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ শিশুটির পাশে দারালো। শিশুটির লালন পালনের ক্ষেত্রে কোনোপ্রকারের অসুবিধা যাতেনাহয় তার জন্য সকলপ্রকারের সাহায্যের পতিশ্রুতি দিলেন প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

আজকে মাতৃ হারা শিশুটিকে দেখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, শিশুটির মা দীর্ঘ কয়েকদিন অসুস্থতায় ভুগছিলেন। তাঁর চিকিৎসা প্রদানে এলাকার লোকজনেরা যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সকল প্রকারের সহয়তা পেয়েও অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন করমতী ত্রিপুরা। এরই মধ্যে বিরোধী শিবিরের কিছু সংখ্যক লোকজন অপপ্রচার করার জন্য বলছে শিশুটিকে বিক্রি করা হয়েছে যা সম্পর্ন ভিত্তিহীন। বর্তমান সময়ে শিশুটি বাড়িতেই রয়েছে।

এদিন তিনি আরও বলেন, লোকসভা নির্বাচন সি পি আই এম এর কোনো প্রকার অস্তিস্ত থাকবেনা এইকথা ভেবে সি পি আই এম এর কিছু কর্মীরা এলাকার শান্তি নষ্টকরে অপপ্রচারের প্রয়াস চালিয়ে যাচ্ছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top