News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর যাত্রার নাম বদলে হল ‘ভারত জোড়া ন্যায় যাত্রা’
Image

রাহুল গান্ধীর যাত্রার নাম বদলে হল ‘ভারত জোড়া ন্যায় যাত্রা’

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : রাহুল গান্ধীর যাত্রার নাম বদল করল কংগ্রেস। এখন এই যাত্রা “ভারত জোড়া ন্যায় যাত্রা” নামে পরিচিত হবে। বৃহস্পতিবার দলের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই তথ্য জানান। জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস আজকের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে- ভারত জোড়া ন্যায় যাত্রা ১৫ টি রাজ্যের মধ্য দিয়ে যাবে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার নাম বদলের কথা জানিয়ে বলেন, ‘‘এআইসিসির সাধারণ সম্পাদক, রাজ্যগুলির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পরিষদীয় দলের নেতাদের বৈঠকে আলোচনার মাধ্যমে স্থির হয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা’ নামটি মানুষের মনে গেঁথে গিয়েছে। একটি ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছে। আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না।’’

২০২২ সালের ৭ সেপ্টেম্বর রাহুল দেশের দক্ষিণ থেকে উত্তর প্রান্তে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত ১৩৬ দিনের সেই পদযাত্রা ছুঁয়ে গিয়েছিল ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এ বার অবশ্য মূলত বাস-নির্ভর হবে উত্তর-পূর্বাঞ্চল থেকে পশ্চিমমুখী যাত্রা। এই সময়ে রাহুল গান্ধী ৬৭০০ কিলোমিটার ভ্রমণ করবেন। যাত্রা চলাকালীন মোট ১১০টি জেলা কভার করা হবে। এই সময়ের মধ্যে যাত্রা ১০০টি লোকসভা আসন এবং ৩৩৭টি বিধানসভা আসনের মধ্য দিয়ে যাবে। যাত্রায় ৬৭ দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এই যাত্রায় থাকছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্র।

প্রসঙ্গত, ‘ভারত জোড়ো যাত্রা’য় উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, হিমাচল প্রদেশ, তেলঙ্গানার মতো রাজ্যের বিধানসভা ভোটে সেই যাত্রার সুফলও মিলেছে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণ ভাবে তার ঠিক আট দিন আগেই শুরু হচ্ছে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top