News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৯নং পুর ওয়ার্ডের উদ্যোগে পুরুষদের ওপেন নক আউট প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার
Image

৩৯নং পুর ওয়ার্ডের উদ্যোগে পুরুষদের ওপেন নক আউট প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার

আগরতলা, ৪ জানুয়ারি: আগরতলা পুর নিগমের ৩৯নং পুর ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো’ গীতা রাণী দাস স্মৃতি’ পুরুষদের ওপেন নক আউট প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত।

দুদিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি ও নগদ ত্রিশ হাজার টাকা। পাশাপাশি রানারআপ দলকে দেওয়া হবে ট্রফি এবং কুড়ি হাজার নগদ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হবে ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা। কুড়ি জানুয়ারি বিকাল বেলা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই প্রতিযোগিতার।

তাছাড়া উপস্থিত থাকবেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। অংশগ্রহণকারী দলগুলিকে আগামী ১৭ জানুয়ারির মধ্যে নাম দেওয়ার জন্য অনুরোধ জানায় কর্পোরেটর অলক রায়। পাশাপাশি ওয়ার্ড অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির কনভেনর তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ।

প্রসঙ্গত ট্রফি এবং নগদ অর্থ রাশি সবগুলিই প্রদান করছেন স্বর্গীয় গীতা রানী দাসের সুযোগ্য পুত্র মৃণাল দাস।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top