News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভগবান শ্রীরাম সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র, বললেন আমি ক্ষমাপ্রার্থী
Image

ভগবান শ্রীরাম সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র, বললেন আমি ক্ষমাপ্রার্থী

মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): ভগবান শ্রীরাম সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইলেন এনসিপি-র শরদ পওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ। বৃহস্পতিবার ক্ষমা চেয়ে তিনি বলেছেন, “আমি দুঃখ প্রকাশ করছি। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি।”

উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্রের শিরডিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জিতেন্দ্র বলেছিলেন, “ভগবান রাম নিরামিষভোজী ছিলেন না, তিনি ছিলেন আমিষভোজী। ১৪ বছর ধরে বনে বসবাসকারী ব্যক্তি নিরামিষ খাবার খুঁজতে কোথায় যাবেন?” জনগণকে তিনি প্রশ্ন করেন, এটা কি সঠিক নয়?
এই মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে সমালোচিত হন জিতেন্দ্র। যদিও, বৃহস্পতিবার সকালেও নিজ বক্তব্যে অনড় ছিলেন তিনি। এদিন সকালে জিতেন্দ্র বলেন, “ভারতের ৮০ শতাংশ জনসংখ্যা আমিষভোজী। তাঁরাও ভগবান রামের ভক্ত।” এরপর দুপুরে নিজ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র। সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন “আমি দুঃখ প্রকাশ করছি। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি।”

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top