News Flash

  • Home
  • খেলা
  • জিবি-চাম্পামুরা, শতদল-মৌচাকের ম্যাচআজ থেকে সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেট
Image

জিবি-চাম্পামুরা, শতদল-মৌচাকের ম্যাচআজ থেকে সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। প্রস্তুতি চূড়ান্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল থেকে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে ইতোমধ্যে ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কনভেনার মনীষ ঘোষ ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। পাশাপাশি এবারকার এই টুর্নামেন্ট চারটি পৃথক পৃথক গ্রাউন্ডে – নরসিংগড় পঞ্চায়েত মাঠ, তালতলা স্কুল গ্রাউন্ড, নীপকো ক্রিকেট গ্রাউন্ড এবং ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম দিন যদিও একই সঙ্গে দুই মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আগামীকাল জিবি প্লে সেন্টার খেলবে চাম্পামুরা কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে। অপর খেলায় শতদল সংঘ কোচিং সেন্টার খেলবে মৌচাক কোচিং সেন্টারের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উল্লেখ্য, গ্রুপে এ-তে আরও ৩টি দল হলো এডি নগর প্লে সেন্টার, কর্নেল কোচিং সেন্টার এবং মডার্ন ক্রিকেট একাডেমী। তেমনি গ্রুপ বি-র আটটি দল হলো: এনএসআরসিসি, ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘ, দশমী ঘাট কোচিং সেন্টার, তরুণ সংঘ, প্রগতি প্লে সেন্টার, জুয়েলস কোচিং সেন্টার এবং জুট মিল কোচিং সেন্টার। গ্রুপ লীগ পর্যায়ের খেলা গুলি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অতঃপর ৩১ জানুয়ারি থেকে দুই দিনের ম্যাচ হিসেবে সুপার ফোর-এর খেলাগুলো অনুষ্ঠিত হবে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top