News Flash

Image

সরকারি বাংলো নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): সরকারি বাংলো নিয়ে এবার বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় একটি সরকারি বাংলোতে নব নিযুক্ত অর্থ উপদেষ্টা ও প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাখার কোটি কোটি টাকা ব্যয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি, ওই বাংলোয় বর্তমানে উপবিষ্ট রাজ্যের তিন মন্ত্রী, বিধায়ককে ‘রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে’ বলেও অভিযোগ তাঁর।

নিজের এক্স হ্যান্ডেলে এদিন শুভেন্দুবাবু জানান, কলকাতায় কোয়েস্ট মলের কাছে একটি সরকারি বাংলোতে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে থাকার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বাংলোতে আগে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব আখরুজ্জামান, বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন থাকেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল প্রকৃতি। মুসলিম নেতারা নিছক মুখ, টিএমসি পার্টির ধর্মনিরপেক্ষ চেহারাকে উজ্জ্বল করতে এবং মুসলিম ভোটকে আকর্ষণ করার জন্য প্রয়োজন। ক্যামেরা বন্ধ থাকলে তাঁদের সঙ্গে অসম্মান করা হয়।’

একই সঙ্গে এদিন গড়বেতায় একটি সভায় শুভেন্দুবাবু রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামোল্লেখ করে বলেন, “চোর আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদীকে উপদেষ্টা করেছে। বালিগঞ্জে তিনজন সংখ্যালঘু মন্ত্রী যে সরকারি আবাসনে ছিলেন, তাঁকে রাখার জন্য তাঁদেরকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সেখানে ওই চোর অফিসার থাকবেন। কারণ, উনি চুরিতে সাহায্য করেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top