News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন পরিবহন বিল বাতিলের দাবীতে রাজধানীতে বিক্ষোভে সামিল সিআইটিইউ
Image

নতুন পরিবহন বিল বাতিলের দাবীতে রাজধানীতে বিক্ষোভে সামিল সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারিঃ

পরিবহন শ্রমিকদের উপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনাজনিত আইন প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে সিআইটিইউ। কেন্দ্রীয় সরকার সদ্য সংসদে হিট অ্যান্ড রান নামক যানবাহনের নতুন মোটর আইন বিল এনেছে। আর তারপর থেকেই দেশব্যাপী বিরোধীরা এই বিলের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন। রাজ্যও এর ব্যতিক্রম নয়।

এদিন সিআইটিইউ রাজ্য কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। এদিনের বিক্ষোভ মিছিল থেকে সরকারের এই বিলকে অমানবিক ও শ্রমিক স্বার্থবিরোধী বিল হিসেবে দাবী করা হয়েছে। বিক্ষোভে উপস্থিত নেতৃত্বরা বলেন এই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে সারা দেশ গর্জে উঠেছে। ১০৬ এর ২ নং ধারার মাধ্যমে বিজেপি পরিবহন শ্রমিকদের উপর খড়গ নামিয়ে এনেছে বলে দাবি করেছেন। অবিলম্বে এই শ্রমিক স্বার্থ বিরোধী এই ধারাকে বাতিল করে যান চালক শ্রমিকদের সুরক্ষা প্রদান করার দাবী জানিয়েছেন তারা।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top