News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীরাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে জিতেন্দ্র, তীব্র নিন্দা করলেন আচার্য্য সত্যেন্দ্র দাস
Image

শ্রীরাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে জিতেন্দ্র, তীব্র নিন্দা করলেন আচার্য্য সত্যেন্দ্র দাস

অযোধ্যা, ৪ জানুয়ারি (হি.স.): ভগবান শ্রীরাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে প্রবল অস্বস্তির মধ্যে পড়লেন শরদ পওয়ার শিবিরের নেতা জিতেন্দ্র আওহাদ। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রধান আচার্য্য সত্যেন্দ্র দাস। বৃহস্পতিবার আচার্য্য সত্যেন্দ্র দাস বলেছেন, “এনসিপি নেতা জিতেন্দ্র যা বলেছেন, তা একেবারেই ভুল।”” উল্লেখের বিষয় হল, বুধবার মহারাষ্ট্রের শিরডিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জিতেন্দ্র বলেছিলেন, “ভগবান রাম নিরামিষভোজী ছিলেন না, তিনি ছিলেন আমিষভোজী। ১৪ বছর ধরে বনে বসবাসকারী ব্যক্তি নিরামিষ খাবার খুঁজতে কোথায় যাবেন?” জনগণকে তিনি প্রশ্ন করেন, এটা কি সঠিক নয়?

এ প্রসঙ্গে বৃহস্পতিবার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রধান আচার্য্য সত্যেন্দ্র দাস বলেছেন, “আমাদের ধর্মগ্রন্থের কোথাও লেখা নেই যে, ভগবান রাম বনবাসের সময় আমিষ খাবার খেয়েছিলেন। লেখা আছে, তিনি ফল খেতেন…এইরকম মিথ্যাবাদীর আমাদের ভগবান রামকে অপমান করার অধিকার নেই…আমাদের ভগবান সবসময় নিরামিষভোজী ছিলেন…সে আমাদের ভগবান রামকে অপমান করার জন্য অবমাননাকর কথা বলছে।”

Releated Posts

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026
Scroll to Top