News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৪, ধ্বংসস্তূপে পরিণত অসংখ্য ঘর-বাড়ি
Image

(আপডেট) জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৪, ধ্বংসস্তূপে পরিণত অসংখ্য ঘর-বাড়ি

টোকিও, ৩ জানুয়ারি (হি.স.): জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪-তে পৌঁছেছে, এছাড়াও আহতের সংখ্যা তিন শতাধিক। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে হাজারের বেশি ঘর-বাড়ি। অস্থায়ী শিবিরে এখন আশ্রয় নিয়েছেন হাজার-হাজার মানুষ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে ওঠে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম।

সোমবার দুপুরে জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। যার মাত্রা ছিল ৭.৬। সোমবার দুপুর ১টা নাগাদ এই কম্পনেই প্রথম কেঁপে ওঠে জাপান। সতর্কতা মতোই উপকূলে আছড়ে পড়ে সুনামি। ৭.৬ তীব্রতার ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্য জাপান। বুধবার সকাল পর্যন্ত সে দেশে ভূমিকম্পে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছিল, পরে ওয়াজিমা শহরে আরও দু’জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪।

মৃত ৬৪ জনের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে ওয়াজিমায়, ২২ জন সুজুতে, পাঁচজন নানাওতে, দু’জন করে প্রাণ হারিয়েছেন আনামিজু এবং নোটোতে এবং একজন করে প্রাণ হারিয়েছেন হাকুই ও শিকায়। ইশিকাওয়া এবং তোয়ামা-সহ সাতটি প্রিফেকচারে মোট ৩৭২ জন আহত হয়েছেন। ইশিকাওয়া, তোয়ামা এবং নিগাতা তিনটি প্রিফেকচারে ৩৪,২৯৭ জন গৃহহীন, যার মধ্যে শুধুমাত্র ইশিকাওয়াতে ৩৩,৪৪৬ জন।

Releated Posts

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top