News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেমতলীতে অদ্বৈত মল্লবর্মণের জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

কেমতলীতে অদ্বৈত মল্লবর্মণের জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সোনামুড়া, ৩ জানুয়ারি, ২০২৪ : কেমতলীতে আয়োজিত কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১১০তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের দ্বিতীয়দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে তিনি অদ্বৈত মল্লবর্মণের জীবন, দর্শন ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়ক অন্তরা সরকার দেব, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ৷ অনুষ্ঠান মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মণ, বিশিষ্ট সমাজসেবী শিবু পাল এবং সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top