News Flash

Image

পৃথক দুটি দুর্ঘটনায় আহত চার


নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ জানুয়ারি
ফের যান  দুর্ঘটনায় আহত চারজন। বুধবার একই সময়ে পৃথক দুটি যান দুর্ঘটনায় আহত হয়েছেন এরা। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন গকুলনগরস্থিত টি.এস.আর ক্যাম্পের মূল ফটকের সামনে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনাটি। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেছেন যে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছেন তিনজন। এতে আহত হয়েছে চিরঞ্জিত মল্লিক, আকাশ সরকার ও রঞ্জিত বর্ধন সিং। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের জিবি পি হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
একই সময়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিশালগড় বাইপাস রোডে। এতে আহত হয়েছে হারাধন সরকার। তাকেও প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top