খোয়াই, ৩ জানুয়ারি, ২০২৪ : ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ণ পর্ষদের উদ্যোগে ও খোয়াই অফিসটিলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় পুরাতন টাউন হলে সম্পতি পরিবেশ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার উদ্বোধন করে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক জাতীয় দ্রব্যকে বর্জনের পাশাপাশি অধিক সংখ্যায় বৃক্ষরোপণের জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ওএসডি ঋষিকেশ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ৷ স্বাগত ভাষণ দেন খোয়াই বিদ্যালয় পরিদর্শক প্রভেন দেববর্মা৷ সভাপতিত্ব করেন অফিসটিলা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান স্বরজিৎ দাস৷

খোয়াই অফিসটিলা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা
Tags:
Releated Posts
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…


















