News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগর মহকুমা ভিত্তিক অদ্বৈত মল্লবর্মণ জন্মজয়ন্তী
Image

পানিসাগর মহকুমা ভিত্তিক অদ্বৈত মল্লবর্মণ জন্মজয়ন্তী

পানিসাগর, ৩ জানুয়ারি, ২০২৪ : তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১১০তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ পানিসাগর মহকুমার বালকমনি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মহকুমা ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নগেন্দ্র চন্দ্র নাথ, পানিসাগর ব্লকের এসসি উপ-কমিটির সভাপতি ধনঞ্জয় দাস, বালকমনি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস প্রমুখ৷ অনুষ্ঠানে উদ্বোধক সহ অন্যান্য অতিথিগণ কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ স্বাগত বক্তব্য রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক প্রদীপ কুমার সরকার৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুপার্ঘ অপর্ণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top