News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধ্যযোগীয় বর্বরতা, অবৈধ সম্পর্কের অভিযোগ এনে মহিলাকে গাছের সাথে মারধরের  অভিযোগ
Image

মধ্যযোগীয় বর্বরতা, অবৈধ সম্পর্কের অভিযোগ এনে মহিলাকে গাছের সাথে মারধরের  অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ জানুয়ারি:
ফের মধ্যযোগীয় বর্বরতার শিকার এক মহিলা। গাছের সাথে বেঁধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর ভগবাননগর ডলুছড়া ৪নং ওয়ার্ড এলাকায় মামা শ্বশুরের সাথে প্রণয় সম্পর্কে জড়িয়ে পরে এক গৃহবধূ।

এই অভিযোগের ভিত্তিতে থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে মারধর করে কৈলাশহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকার কতিপয় মহিলারা। ঘটনার বিবরণে জানা যায়, এক গৃহবধুর সঙ্গে উত্তম সরকার নামে এক যুবকের দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে।
 এ বিষয় নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের অভিযোগ উত্তম সরকার আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে সে আপত্তিকর অবস্থায়ও ধরা পড়েছে। গৃহবধূর স্বামী এর প্রতিবাদ করতে গেলে উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বেধড়কভাবে মারধর করেছে তাকে। যার ফলে গৃহবধূর স্বামী গুরুতরভাবে আহত হয়েছেন। তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। যদিও ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পরবর্তী সময় গৃহবধূকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা। তারপর খবর দেওয়া হয় কৈলাসহর মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ। পুলিশ গিয়ে গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসে। বর্তমানে গৃহবধূ ও উত্তম সরকারের বন্ধু কৈলাসহর মহিলা থানার হেফাজতে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top