News Flash

  • Home
  • প্রধান খবর
  • তারুণ্য মানে শক্তি; তারুণ্যের অর্থ গতি, দক্ষতা ও পাল্লা দিয়ে কাজ করার ক্ষমতা : প্রধানমন্ত্রী
Image

তারুণ্য মানে শক্তি; তারুণ্যের অর্থ গতি, দক্ষতা ও পাল্লা দিয়ে কাজ করার ক্ষমতা : প্রধানমন্ত্রী

তিরুচিরাপল্লী, ২ জানুয়ারি (হি.স.): তারুণ্য মানে শক্তি; তারুণ্যের অর্থ গতি, দক্ষতা ও পাল্লা দিয়ে কাজ করার ক্ষমতা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “গত কয়েক বছরে আমরা আপনাদের গতি এবং দক্ষতাকে মেলানোর জন্য কাজ করেছি, যাতে আমরা আপনাদের উপকৃত করতে পারি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ভারতীদাসান বিশ্ববিদ্যালয়ের ৩৮-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

সমাবর্তন অনুষ্ঠানে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনারা এমন এক সময়ে বিশ্বে পা রাখছেন যখন প্রতিটি সেক্টরে সবাই নতুন আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। গত ১০ বছরে বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে দ্বিগুণ হয়ে প্রায় ১৫০ হয়েছে। তামিলনাড়ুর একটি প্রাণবন্ত উপকূলরেখা রয়েছে। সুতরাং আপনারা এটা জেনে খুশি হবেন যে, ভারতের প্রধান বন্দরগুলির মোট কার্গো হ্যান্ডলিং ক্ষমতা ২০১৪ সাল থেকে দ্বিগুণ হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতীদাসান বিশ্ববিদ্যালয়ের ৩৮-তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত বিশেষ। এটি ২০২৪ সালে আমার প্রথম পাবলিক ইন্টারঅ্যাকশন। আমি সুন্দর রাজ্য তামিলনাড়ুতে এবং তরুণদের মধ্যে থাকতে পেরে খুশি। আমিই প্রথম প্রধানমন্ত্রী যে সমাবর্তনে এখানে আসার সৌভাগ্য হয়েছে। আমি এখান থেকে স্নাতক হওয়া শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানাই।” প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, “ভারত গুরুত্বপূর্ণ অর্থনীতির সঙ্গে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তিও নিবন্ধ করেছে। চুক্তিগুলি আমাদের পণ্য এবং পরিষেবার জন্য নতুন বাজার উন্মুক্ত করবে৷”

মোদীর কথায়, “জি-২০-র মতো সংস্থাগুলিকে শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা অথবা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একটি বড় ভূমিকা পালন করা হোক না কেন, প্রতিটি বৈশ্বিক সমাধানের অংশ হিসাবে ভারতকে স্বাগত জানানো হচ্ছে।…আপনারা যে বিজ্ঞান শিখেন তা আপনার গ্রামের একজন কৃষককে সাহায্য করতে পারে, আপনি যে প্রযুক্তি শিখেন তা জটিল সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।” প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই তিরুচিরাপল্লীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top