News Flash

Image

গাঁজা পাচার করতে গিয়ে গ্রেপ্তার দুজন

আগরতলা, ২ জানুয়ারি : আমবাসা থানার পুলিশ সোমবার রাতে একটি বুলেরু গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে। সাথে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, সোমবার রাতে আনুমানিক দশটা নাগাদ টিআর ০১-বি কে-০৭২০ নম্বরের একটি বলেরু গাড়িতে তল্লাশি চালানো হয় উপনগর নাঁকা পয়েন্টে। তল্লাশি চালিয়ে মোট ২৬ পেকেটে ১৩ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সাথে বাপী শর্মা এবং তন্ময় শর্মা নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি খয়েরপুর থানাধীন তুলাকোনা এলাকায়।

তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হয়, ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মা।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top