ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আরবিআই আগরতলা শাখা আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট কে মাধ্যম করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখা সবাইকে একত্রীকরণের মধ্য দিয়ে মূল থিম রেখেছিল : ত্রিপুরা রাজ্য জুড়ে আর্থিক সাক্ষরতা সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া, কোনও প্রকার অজানা কাউকে ওটিপি শেয়ার না করা, আপনার সিভিভি শেয়ার না করা, আপনার ব্যক্তিগত নম্বর কারও সাথে শেয়ার করবেন না, সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন, ১০ টাকার কয়েন ব্যবহার করুন, ডিজিটাল পেমেন্ট নিরাপদ, অজানা লিঙ্কে ক্লিক করবেন না ইত্যাদি সচেতনতামূলক তথ্য প্রচার করা। জেনারেল ম্যানেজার অফিসার ইনচার্জ সতবন্ত সিং সাহোতা সহ টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, এসএলবিসি আহ্বায়ক ডিজিএম বিকাশ দাস এবং এইচডিএফসি ক্লাস্টার প্রধান শ্রীভোঁসলে প্রমূখ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। খেলোয়াড় সহ প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আরবিআই আগরতলা শাখার উদ্যোগে দারুণভাবে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল। মনোজ কুলকার্নি, ম্যানেজার, আরবিআই আগরতলা শাখা ছিলেন প্রধান সংগঠক, যিনি পুরো টুর্নামেন্টের সূচনা করেছিলেন এবং সকলেই এ বিষয়ে প্রশংসা করেছেন। আগামী দিনেও এ ধরনের টুর্নামেন্ট জারি থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরবিআই আয়োজিত টি-১০ ক্রিকেট অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















