News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দু সারা ক্ষণ চিড়বিড় করছেন, ভাল করে ভেসলিন আর সাবান মাখুন, তোপ কুণালের
Image

শুভেন্দু সারা ক্ষণ চিড়বিড় করছেন, ভাল করে ভেসলিন আর সাবান মাখুন, তোপ কুণালের


কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। সেই আপত্তি এবং বিরোধিতা খানিকটা মশকরার সুরে উড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার তিনি বললেন, ‘‘শীতকালে অনেকের স্কিনে (ত্বকে) সমস্যা হয়। শুভেন্দুরও সেই রকম হয়েছে। সারা ক্ষণ চিড়বিড় করছে! ওঁকে বলব, উনি বরং ভাল করে ভেসলিন মাখুন, ভাল সাবান মেখে রোজ স্নান করুন।’’

সেই ভেসলিন এবং সাবান কি তিনি বা তৃণমূল উপহার দেবে শুভেন্দুকে? জবাবে তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘না-না! যে তোলাবাজি করেছে, লুট করেছে, তাকে আবার এ সব উপহার দিতে হয় নাকি? ও নিজেই কিনতে পারবে।’’

প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগ নিয়ে মঙ্গলবার শুভেন্দুবাবু বলেছেন, ‘‘রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধানসচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দফতর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে।’’ গত রবিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের (বিপি গোপালিক) নাম ঘোষণা করে নবান্ন। অবসরপ্রাপ্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা করা হয়। তাঁর জায়গায় স্বরাষ্ট্রসচিব পদ থেকে উন্নীত হয়ে মুখ্যসচিব হন গোপালিকা। কিন্তু রাজ্য প্রশাসনে কার্যত ‘চমক’ দিয়ে পর্যটন সচিব নন্দিনীকে করা হয় স্বরাষ্ট্রসচিব। সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দফতরে এসে কাজও শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রসচিব।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top