News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষাবিদ বেদ প্রকাশ নন্দার প্রয়াণে ব্যথিত আরএসএস
Image

শিক্ষাবিদ বেদ প্রকাশ নন্দার প্রয়াণে ব্যথিত আরএসএস

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): বিশিষ্ট শিক্ষাবিদ তথা হিন্দু স্বয়ংসেবক সংঘের জোনাল সরসঙ্ঘচালক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। শোকবার্তায় সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকায় হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের আঞ্চলিক সঙ্ঘচালক হিসাবে তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর জীবনাবসানে আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে একটি শোক বার্তা জারি করেছেন। শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, বেদ প্রকাশ নন্দা সংস্কৃতি এবং ন্যায়বিচারের বিষয়ে সমানভাবে উদ্বিগ্ন ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি এবং এই শোকের মুহুর্তে তাঁর পরিবারকে শক্তি প্রদানের জন্য এবং ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করছে সঙ্ঘ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে সঙ্ঘের একজন উৎসাহী স্বেচ্ছাসেবক এবং মহান মানবিক গুণাবলীতে সমৃদ্ধ একজন ব্যক্তির জীবনযাত্রার সমাপ্তি ঘটল।
আরও বলা হয়েছে, অধ্যাপক নন্দা, দিল্লিতে ছাত্র নেতা হিসাবে এবং পরে আইনের অধ্যাপক হিসাবে, দিল্লিতে নিজস্ব ছাত্র সক্রিয়তার দিন থেকে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে সামাজিক জীবনের একটি অংশ হয়ে আছেন। তাঁর ছাত্র এবং সমসাময়িকদের জন্য তিনি একটি অনুপ্রেরণা। আইনি অধ্যয়ন, আন্তর্জাতিক আইন, শিক্ষা এবং জননীতির ওপর তাঁর অসাধারণ পাণ্ডিত্য তাঁকে মহাদেশ জুড়ে নীতিনির্ধারকদের কাছে একজন গুরু করে তুলেছে – যাদের মধ্যে কেউ কেউ অনেক দেশে সুপ্রিম কোর্ট এবং উচ্চপদে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ-সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতির প্রাপক ছিলেন। অধ্যাপক নন্দা প্রথম দিকে এবিভিপি-র সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top