News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুর হিংসা : গুয়াহাটির সিজেএম আদালতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পৃথক পৃথক চার্জশিট সিবিআই-এর
Image

মণিপুর হিংসা : গুয়াহাটির সিজেএম আদালতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পৃথক পৃথক চার্জশিট সিবিআই-এর

গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : মণিপুর হিংসার সঙ্গে সম্পৃক্ত দুটি মামলায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে গুয়াহাটিতে অবস্থিত কামরূপ মেট্রো মুখ্য বিচারবিভাগীয় আদালত (সিজেএম)-এ দুটি পৃথক চার্জশিট দাখিল করেছে কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই মণিপুর হিংসার বেশ কয়েকটি মামলার তদন্ত করছে। মণিপুর সরকারের রেফারেল এবং কেন্দ্ৰীয় সরকার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারির পর ওই সব মামলার দায়িত্ব গ্রহণ করেছে সিবিআই। মণিপুরের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকি জনগোষ্ঠী এবং উপত্যকায় বসবাসকারী মেইতেইদের মধ্যে সৃষ্ট সংঘাত প্রতিবেশী রাজ্যে উত্তেজনার মূল উৎস হয়ে পড়েছে জনগোষ্ঠীয় সংঘৰ্ষ। মণিপুরের পরিস্থিতি শান্ত করা এবং ন্যায্য বিচার সুনিশ্চিত করতে সংঘর্ষজনিত ঘটনার সঙ্গে জড়িত সিবিআই ২৭টি মামলা গৌহাটী উচ্চ আদালতের অধিকারক্ষেত্ৰে হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণের পর গুয়াহাটিতে এই চার্জশিট দাখিল করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top