News Flash

  • Home
  • প্রধান খবর
  • এশিয়ান হাইওয়েতে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের, আহত ৩
Image

এশিয়ান হাইওয়েতে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু এক যুবকের, আহত ৩

নকশালবাড়ি, ২ জানুয়ারি (হি.স.): এশিয়ান হাইওয়েতে ফের দুর্ঘটনা! এবার দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি শান্তিনগর এশিয়ান হাইওয়ে ২-র ফ্লাইওভারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয় প্রসাদ রায়। আহতরা হলেন সঞ্জয় সিং, পবিত্র সিং এবং সায়ন বাড়ই।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে তিন যুবককেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, এশিয়ান হাইওয়েতে ২-তে পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। গত ২৮ ডিসেম্বর বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২-এ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হন কমপক্ষে ৬ জন। সেদিনই বাগডোগরার সিঙ্গিঝোড়া চা বাগানের কাছে এশিয়ান হাইওয়েতে ২-তে দুর্ঘটনায় প্রাণ যায় এক যুবকের। ঘটনায় আহত হন আরও দু’জন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top