News Flash

  • Home
  • খেলা
  • আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল আরব আমিরাত
Image

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল আরব আমিরাত

রিয়াদ, ১ জানুয়ারি(হি.স.) : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা জিতেছিল আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরল স্বাগতিক আরব আমিরাত। রবিবার রাতে রোমাঞ্চকর এক ম্যাচে আফগানিস্তানকে ১১ রানে হারাল সংযুক্ত আরব আমিরাত। এর ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৬৬ রান করে স্বাগতিকরা।আরব আমিরাতের হয়ে ৫৩ রান করেন অধিনায়ক ওয়াসিম। আর ওপেনার লাকরা ৬৩ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই এবং কোয়াইস আহমেদ। মোহাম্মদ নবী এবং ফজলহক ফারুকী নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে শেষ পর্যন্ত এক বল হাতে থাকতেই ১৫৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন নবী,তিনি ২৭ বলে ৪৭ করেন। আর হযরতুল্লাহ জাজাই ২৭ বলে ৩৬ এবং গুরবাজ করেন ১৭ বলে ২১ রান।আরব আমিরাতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ এবং আলি নাসের।আগামীকাল মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top